— ডিজিটাল ডায়েরীDigital diary
অবিটার — আইনজীবীর কেস ডায়েরি Obiter — a case diary for advocates In place of the paper diary
প্রতিদিন আদালতে গিয়ে দেখি একই সমস্যা — কোন মামলার কবে তারিখ, কোন আদালতে, কী পর্যায়ে আছে, সবই কাগজের ডায়েরিতে। ডায়েরি হারালে সব হারায়।
নিজের চেম্বারের প্রয়োজন থেকেই অ্যাপটি তৈরি করা। তারিখ, পক্ষ, আদালত আর নোট এক জায়গায় থাকে, মোবাইলেই থাকে। কয়েকজন সহকর্মী আইনজীবী এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখছেন।
The same problem turns up in court every day — which case is listed when, before which court, at what stage. All of it in a paper diary. Lose the diary and you lose everything.
I built this for my own chamber. Dates, parties, courts and notes stay in one place, on the phone. A few fellow advocates are now trying it out.
-
তারিখের হিসাব Hearing dates Hearing dates তারিখের হিসাব
পরবর্তী তারিখ, আগের তারিখে কী হয়েছিল — সব এক জায়গায়। The next date and what happened on the last one, in one place.
-
মামলার তথ্য Case details Case details মামলার তথ্য
মামলা নম্বর, পক্ষের নাম, আদালত ও ধারা — খুঁজে বের করা সহজ। Case number, parties, court and section — easy to find again.
-
শুনানির নোট Hearing notes Hearing notes শুনানির নোট
আদালতে দাঁড়িয়েই নোট লিখে রাখা যায়, পরে কাজে লাগে। Write a note while still standing in court; it is there later.
-
নিজের ফোনেই থাকে Stays on your phone Stays on your phone নিজের ফোনেই থাকে
মক্কেলের তথ্য গোপন থাকে — এটাই আইনজীবীর পেশাগত দায়িত্ব। ব্যাকআপ যায় আপনার নিজের Google Drive-এ, আমাদের সার্ভারে নয়, তাই ফোন হারালেও মামলার তথ্য ফিরে পাওয়া যায়। Client information stays private — a professional duty, not a policy. Backups go to your own Google Drive, never to our server, so the case data comes back even if the phone is lost.
কোথায় দাঁড়িয়ে আছে Where it stands
- অ্যাপ তৈরি সম্পূর্ণ The app is built মামলা, পক্ষ, আদালত, তারিখ — সবই কাজ করছে। আদালতের তালিকা বিচার বিভাগের নিজস্ব তথ্য থেকে নিজে থেকেই হালনাগাদ হয়। Cases, parties, courts and dates all work. The court list updates itself from the judiciary’s own records.
- আইনজীবীদের হাতে পরীক্ষা — সম্পন্ন Testing by advocates — complete একদল ব্যবহারকারী টানা দুই সপ্তাহ নিজেদের ফোনে অ্যাপটি চালিয়েছেন। তাঁদের মতামত থেকেই সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে — ফোন বদলালে বা অ্যাপ মুছে গেলে যেন মামলার তথ্য ফিরে পাওয়া যায়। A group of testers ran the app on their own phones for two continuous weeks. Their feedback produced the biggest change of all — making sure case data comes back if the phone is changed or the app is reinstalled.
- এখন — দ্বিতীয় দফা পরীক্ষা Now — a second round of testing Google Play-তে প্রকাশের আবেদন ৭ সেপ্টেম্বর ২০২৬-এ জমা দেওয়া হয়েছিল। Google চায়, প্রকাশের আগে অ্যাপটি আরও কিছুদিন প্রকৃত ব্যবহারকারীদের হাতে চলুক। তাই পরীক্ষা আবার শুরু হচ্ছে — এবার আরও কয়েকজন আইনজীবীকে নিয়ে, যাঁরা নিজেদের মামলার তারিখ ধরে অ্যাপটি চালাবেন। দেরি হচ্ছে ঠিকই, তবে তাড়াহুড়ো করে ছাড়ার চেয়ে ভালো জিনিস হাতে দেওয়াই ভালো। অনুমোদন পাওয়ামাত্র এই পাতায় ডাউনলোডের বোতাম বসবে। The application to publish on Google Play went in on 7 September 2026. Google would like the app to spend longer in the hands of real users before it is published, so testing has started again — this time with more advocates running it against their own hearing dates. It delays things, but a tested app is worth more than a fast one. The download button appears on this page the moment it is approved.
চালু হওয়ামাত্র জানতে চাইলে WhatsApp-এ একটি বার্তা দিন — লিংক পাঠিয়ে দেব। প্রথম মাসটি সম্পূর্ণ ফ্রি, কেনার আগেই যাচাই করে নিতে পারবেন। Send a WhatsApp message and I will send you the link the day it goes live. The first month is free, so you can judge it before you buy.