← সব লেখা ← All writing

চেক ডিসঅনার হলে কী করবেন What to do when a cheque bounces

অর্থঋণ ও চেক ডিসঅনারMoney & cheque cases

হাতে একটা চেক আছে, ব্যাংকে জমা দিয়েছেন, আর ব্যাংক সেটি ফেরত দিয়েছে — এই অবস্থায় বেশিরভাগ মানুষ দুটির একটি ভুল করেন। কেউ রেগে গিয়ে সঙ্গে সঙ্গে থানায় ছোটেন, কেউ আবার "দেখি লোকটা টাকা দেয় কি না" ভেবে মাসের পর মাস বসে থাকেন। দুটোই ক্ষতি করে, কারণ এই মামলার পুরো ভিত্তিটাই সময়ের হিসাবের উপর দাঁড়ানো।

ব্যাংক চেক ফেরত দিলে প্রথমেই যা করবেন

ব্যাংক যে কাগজে চেক ফেরত দেয় — ডিসঅনার স্লিপ বা রিটার্ন মেমো — সেটিই আপনার মামলার প্রথম কাগজ। ওখানে তারিখ থাকে, আর কী কারণে চেক ফেরত গেল সেটিও লেখা থাকে।

ওই কাগজটি হারাবেন না, ভাঁজ করে পকেটে রাখবেন না, ফটোকপি করে মূল কপি আলাদা রাখুন। মামলা যত দূরই যাক, আদালত এই কাগজের তারিখ থেকেই হিসাব শুরু করবেন।

এরপর নোটিশ, তারপর মামলা

নিয়মটা তিন ধাপের। প্রথমে চেকদাতাকে লিখিত নোটিশ পাঠাতে হয়। নোটিশ পেয়ে তিনি টাকা পরিশোধের সুযোগ পান। সেই সময়ের মধ্যে টাকা না দিলে তখন আদালতে মামলা করা যায়।

প্রতিটি ধাপের সময় পার হয়ে গেলে অধিকার নষ্ট হয়ে যেতে পারে — এটাই এই মামলার সবচেয়ে কঠিন দিক। তাই চেক ফেরত আসার দিনই আইনজীবির পরামর্শ নেওয়া ভালো, এক মাস পরে নয়।

যে কাগজগুলো লাগবে

- মূল চেক
- ব্যাংকের ডিসঅনার স্লিপ বা রিটার্ন মেমো
- নোটিশের কপি এবং ডাকযোগে পাঠানোর রসিদ
- চেকদাতার সঙ্গে লেনদেনের প্রমাণ থাকলে সেটিও — চুক্তিপত্র, রসিদ, ব্যাংক স্টেটমেন্ট
-অন্যন্য

যে ভুলগুলো বারবার দেখি

নোটিশ পাঠানোর প্রমাণ না রাখা। মুখে বলে দেওয়া বা ফোনে জানিয়ে দেওয়া নোটিশ হিসেবে গণ্য হয় না — ডাকযোগে পাঠানোর রসিদটাই প্রমাণ।

চেকের ঘর নিজে পূরণ করা। কেউ কেউ ফাঁকা চেক নিয়ে পরে নিজের হাতে টাকার অঙ্ক বসান। এতে মামলা দুর্বল হয়ে যায়, বিপরীত পক্ষ ঠিক এই জায়গাতেই আঘাত করেন।

আর সবচেয়ে সাধারণ ভুল — দেরি। "আরেকটু দেখি" করতে করতে সময় পার হয়ে যায়।

কখন আইনজীবীর কাছে আসবেন

নোটিশ পাঠানোর আগেই। নোটিশে কী লিখতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, কীভাবে পাঠালে প্রমাণ থাকবে — এগুলো ঠিকভাবে না হলে পরে মামলা দাঁড়ায় না। চেক ফেরত আসার কাগজ হাতে পাওয়ার দিনই একবার কথা বলে নিন।

পরামর্শঃ একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে অগ্রসর হোন।

A cheque is in hand, deposited in the bank, and the bank returns it — most people make one of two mistakes in this situation. Some get angry and go to the police station right away, others sit for months wondering if the person pays the money. Both do harm, because the whole premise of this case is to stand on time.

The first thing to do when you return a bank cheque

The paper on which the bank returns the cheque — the Disney slip or the return memo — is the first paper in your case. There is a date, and the reason for the return of the cheque is also written.

Don't lose that paper, don't fold it and put it in your pocket, keep the original copy separate by photocopying it. No matter how far away the case may be, the court will start the calculation from the date of this paper.

then notice, then the case

The rule is three steps. First the checker has to send a written notice. He gets a chance to pay when he gets a notice. If the money is not paid within that period then the case can be filed in the court.

The passage of time at each step can lead to a loss of rights — this is the hardest part of the case. So it is better to consult a lawyer on the day of return of the cheque, not a month later.

Documents required

- Original Check
- Bank Disowner Slip or Return Memo
- Copy of notice and receipt of postal delivery
- Proof of Transaction with Checker — Contract, Receipt, Bank Statement
-Other

Mistakes I see again and again

Failure to provide proof of sending the notice. Oral or telephone notices are not valid — the receipt is proof of postal delivery.

Filling the cheque room yourself. Some people take blank cheques and put money in their hands. This weakens the case, the opposite party hitting right here.

And the most common mistake — delay. Time passes to “see more.”

When to See a Lawyer

Before sending the notice. What to write in the notice, what to send to the address, how to send it, there will be evidence — if these are not correct then the case does not arise. Give a talk on the day you get your cheque back.

Tip: Proceed with the advice of a Learned Lawyer.

শেয়ার করুনShare Facebook WhatsApp