লিগ্যাল নোটিশ — কখন পাঠাবেন, কী লেখা থাকে Legal notice — when to send one, and what it says
আইনি পরামর্শ ও দলিলAdvice & documents
11/09/2026
মামলা করা মানেই সমাধান নয়। আদালতে গেলে সময় যায়, টাকা যায়, আর সম্পর্ক শেষ হয়ে যায়। অথচ যত বিষয় নিয়ে মানুষ মামলা করতে আসেন, তার একটি বড় অংশ একটি ঠিকভাবে লেখা নোটিশেই মিটে যায়। বিপরীত পক্ষ যখন বুঝতে পারেন বিষয়টি সত্যিই আদালতে যাচ্ছে, তখন অনেকেই আলোচনায় বসেন।
নোটিশ কী কাজে লাগে
দুটো কাজ করে। প্রথমত, মামলার আগে শেষ সুযোগ — টাকা ফেরত দেওয়ার, দখল ছাড়ার, বা চুক্তি মেনে চলার।
দ্বিতীয়ত, প্রমাণ। নোটিশ পাঠিয়েছেন মানে আপনি লিখিতভাবে দাবি জানিয়েছেন এবং তার তারিখ আছে। পরে আদালতে গেলে এটি আপনার পক্ষে কাজ করে — আপনি হুট করে মামলা করেননি, আগে জানিয়েছিলেন।
কিছু ক্ষেত্রে নোটিশ পাঠানো আইনগতভাবে বাধ্যতামূলক, ইচ্ছার ব্যাপার নয়।
নোটিশে কী থাকে
- কে পাঠাচ্ছেন এবং কার বিরুদ্ধে
- ঘটনাটি কী — তারিখসহ, সংক্ষেপে
- কী দাবি করা হচ্ছে
- কত সময়ের মধ্যে করতে হবে
- না করলে কী হবে
ভাষা যত ঠান্ডা, নোটিশ তত শক্তিশালী। গালাগাল বা হুমকি দেওয়া নোটিশ উল্টো আপনার বিরুদ্ধে যায়।
কীভাবে পাঠাবেন
এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করেন। নোটিশ পাঠানোর প্রমাণ না থাকলে নোটিশ পাঠিয়েও লাভ নেই।
ডাকযোগে রেজিস্ট্রি করে, প্রাপ্তি স্বীকারপত্রসহ পাঠানোই নিরাপদ। রসিদ ও প্রাপ্তি স্বীকারপত্র যত্ন করে রেখে দিন। ঠিকানা ভুল হলে পুরো চেষ্টাটাই নষ্ট হয়, তাই ঠিকানা মিলিয়ে নিন।
যে ভুলগুলো দেখি
ইন্টারনেট থেকে নমুনা নামিয়ে নাম বসিয়ে পাঠিয়ে দেওয়া। প্রতিটি বিষয় আলাদা, আর ভুল দাবি লেখা নোটিশ পরে আদালতে আপনার বিরুদ্ধেই ব্যবহার হয়।
সময়সীমা না লেখা। কত দিনের মধ্যে কী করতে হবে না বললে নোটিশের চাপটাই থাকে না।
কখন আসবেন
বিরোধ শুরু হওয়ার পরপরই। এক পাতার একটি নোটিশ অনেক সময় বছরখানেকের মামলা ঠেকিয়ে দেয় — আর সেটি না হলেও, আপনার মামলা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়।
Filing a case is not the same as solving the problem. Going to court costs time, costs money, and usually ends the relationship. Yet a large share of the matters people bring to me could be settled by one properly written notice. When the other side understands that this really is going to court, a good many of them sit down to talk.
What a notice does
Two things. First, it is the last chance before a suit — to return the money, to give up possession, or to keep to the contract.
Second, it is evidence. Having sent a notice means you made your demand in writing, and it carries a date. In court later that works in your favour: you did not rush to sue, you gave warning first.
In certain matters a notice is not a choice at all — the law requires one before a case can be filed.
What a notice contains
- Who is sending it, and against whom
- What happened — briefly, with dates
- What is being demanded
- The time allowed to comply
- What follows if it is not complied with
The cooler the language, the stronger the notice. One that abuses or threatens works against the sender.
How to send it
This is where most people go wrong. A notice you cannot prove you sent is worth nothing.
Registered post with acknowledgement due is the safe way. Keep the receipt and the acknowledgement card carefully. A wrong address wastes the whole exercise, so check the address before it goes.
Mistakes I see
Downloading a sample from the internet, changing the names, and sending it. Every matter is different, and a notice that states the claim wrongly is used against you in court afterwards.
Leaving out the time limit. If it does not say what must be done and by when, the notice carries no pressure at all.
When to come
As soon as the dispute begins. A one-page notice often heads off a year in court — and where it does not, your case starts from firmer ground.